বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় কোহলি

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ১৪:৩২আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৪:৩৬

বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় কোহলি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ২৮ রানে হেরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ৬৬ রানের ইনিংস খেলে ফিরে গেলেও শেষ দিকে ৩৮ বলে ৫১ রানের লড়াকু ইনিংস উপহার দিয়ে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। তাতে ভারতের জয়টা হয়েছে কষ্টসাধ্য। ম্যাচের পর এমন লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচের পর বিরাট কোহলি বলেছেন, ‘বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। তারা যে লড়াইটা করেছে সেটার কৃতিত্ব দিতেই হয়। আমাদের জিততে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমরা সেমি নিশ্চিত করতে পারায় আনন্দিত।’

মোস্তাফিজের কাটারে শেষ দিকে পুরোপুরি পরাস্ত হয়েছে ভারত। ফলে তাদের স্কোর বোর্ডটা খুব বড় হতে পারেনি। মোস্তাফিজ ৫৯ রানে নিয়েছেন ৫ উইকেট। তবে ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিটা বড় পুঁজির মঞ্চ গড়ে দেয় ভারতকে। রোহিতের ইনিংস নিয়ে কোহলির মূল্যায়ন, ‘আমার মনে হয় ওয়ানডেতে সেই এখন সেরা ব্যাটসম্যান। ও যখন ভালো খেলে তখন বাকিদের মাঝে আত্মবিশ্বাস চলে আসে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম