সাকিবের জন্য খারাপ লাগছে মাশরাফির

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৬ জুলাই ২০১৯, ০১:১১আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১১:৪৫

সাকিবের জন্য খারাপ লাগছে মাশরাফির বিশ্বকাপে ঐতিহ্যবাহী স্টেডিয়াম লর্ডসে বাংলাদেশের অভিষেকটা ভালো হয়নি। লাল-সবুজ জার্সীধারীদের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে হার দিয়ে। তবে ব্যাট-বলে দুর্দান্ত সময় কাটানো সাকিব আল হাসানের জন্য তা সত্যিই হতাশার। সংবাদ সম্মেলনে নিজের শেষ বিশ্বকাপ খেলা মাশরাফি নিজেও হতাশ সাকিবের জন্য কিছু করতে না পেরে।

চলতি বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্সে নিজেকে রাঙিয়েছেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার এখন শীর্ষে। বল হাতে ১১ উইকেট নিয়ে তালিকার মাঝামাঝিতে আছেন তিনি। শুধু তাই নয়, এই রান করে বিশ্বকাপের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন তৃতীয় স্থানে। ৮ ম্যাচে ৮৬.৮৭ গড়ে ৯৬.০৩ স্ট্রাইকরেটে সাকিব এই রান করেছেন।

প্রথম স্থানে থাকা শচীন ১১ ম্যাচে করেছিলেন ৬৭৩ রান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন ১০ ম্যাচে ৬৫৯ রান। বিশ্বকাপে সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও তার দলের সেমিফাইনালে না যাওয়াটা বিস্ময়ের।

মাশরাফিও হতাশা লুকাতে পারলেন না। নিজের বিশ্বকাপ শেষে স্বভাবতই প্রশ্ন এলো কোনও হতাশা আছে কিনা। জবাবে সাকিবের জন্য কিছু না করতে পারাকেই তার কাছে ভীষণ হতাশার উল্লেখ করলেন মাশরাফি, ‘কোনও আক্ষেপই নেই। এই মুহূর্তে সাকিবের জন্য খুব খারাপ লাগছে। এটাই সবচেয়ে বড় আক্ষেপ। সাকিব যেভাবে খেলেছে, তাতে করে আমাদের সেমিফাইনাল না খেলাটা হতাশার। একটা দলের খেলোয়াড় এমন পারফরম্যান্স করলে স্বাভাবিকভাবেই তারা সেমিফাইনাল খেলবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’

কেন পারেননি তারও ব্যাখ্যাও দিয়েছেন মাশরাফি, ‘যখন রান করার দরকার ছিল, যখন ক্যাচ ধরার দরকার ছিল, যখন ফিল্ডিংটা ভালো হওয়া জরুরি ছিল-তার কিছুই আমরা করতে পারিনি। সাকিবের জন্য সত্যিই খারাপ লাগছে। এমন পারফরম্যান্স করে সে এখান থেকে বাড়ি ফেরাটা ডিজার্ভ করে না।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম