আগামী বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট: মাশরাফি

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৬ জুলাই ২০১৯, ০১:৪৭আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৬:৩৩

মাশরাফি মুর্তজা। লন্ডনের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে হারে শেষ হলো মাশরাফিদের বিশ্বকাপ যাত্রা। এবারে না হলেও ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে টাইগারদের ফেভারিট হিসেবে দেখছেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলার পর এমন মন্তব্য করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

উপমহাদেশের কন্ডিশন চিন্তা করেই বাংলাদেশকে ফেভারিট হিসেবে দেখছেন মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি তার ব্যাখ্যায় বললেন, ‘আশা করি তামিম, মুশফিক, রিয়াদ, সাকিব আগামী বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকবে। তাদের কোন ইনজুরির সমস্যা হবে না। তাদের সঙ্গে নতুন কিছু খেলোয়াড় যোগ হলে ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে।’

তিনি অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে নিশ্চয়তা দিলেন না। কারণ, ‘যেহেতু ভারতে খেলা, তাই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা বলবো না। তবে এতোটুকু বলবো আগামী বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে।’

মাশরাফি মনে করেন কিছু কিছু জায়গায় উন্নতি করার মাধ্যমেই বাংলাদেশ দল এগিয়ে যাবে, ‘এই টুর্নামেন্টে আমাদের ব্যাটিংটাই কিছুটা ভালো হয়েছে। বোলিং ও ফিল্ডিং নিয়ে বিস্তর কাজ করতে হবে। আশা করি নতুন পরিকল্পনা করে বাংলাদেশ দল এগিয়ে যাবে। এবার যা হয়নি, সেটাই নিয়তি। আফসোস করার বেশি কিছু নেই।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম