কেন উইলিয়ামসনের কাছে ‘নতুন শুরু’

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১১:১৩আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:১৮

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করলেও শেষটায় এসে খেই হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। তার পরেও রানরেট ভাগ্যে শেষ চারে পৌঁছে গেছে কিউইরা। প্রথম সেমিফাইনালে অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে মঙ্গলবার মুখোমুখি হওয়ার ম্যাচটাকে তাই ‘নতুন শুরু’ মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে লিগ পর্বের ম্যাচে তিনটি হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অপর দিকে লিগ পর্বে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কেন উইলিয়ামসনদের শেষ চারে থাকার যোগ্যতা নিয়ে। কিন্তু কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করেন, ‘অবশ্যই আমরা এখানে থাকার যোগ্যতা রাখি। টেবিলে যে অবস্থা তা দেখেই বোঝা যায়।’

এমন অবস্থায় ভারতের বিপক্ষে আন্ডারডগ তমকা দেওয়া হচ্ছে কিউইদের। কেন উইলিয়ামসন অবশ্য সেসবে কান দিচ্ছেন না, ‘আমরা এখন আন্ডারডগ কিনা সেসব কোনও বিষয় না। এই প্রতিযোগিতায় কিন্তু কেউ অপরাজেয় ছিল না। যদিও লিগ পর্ব আমরা চারে থেকে শেষ করেছি। বাকিদের মতো আমাদের একই সুযোগ মিলেছে।’

আন্তর্জাতিক সিরিজগুলোতে প্রায় মুখোমুখি হয় শেষ চারে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সাম্প্রতিক সিরিজগুলোতে একে অপরকে হারানোর নজির আছে তাদের। কেন উইলিয়ামসন তাই কাউকেই ফেভারিট মনে করেন না বিশ্বকাপে, ‘গত কয়েক বছরে এরা সবাই একে অপরকে হারিয়েছে। সে হিসেবে দারুণ একটি সুযোগ সবগুলো দলের। আমার মনে হয় এটা নতুন করে শুরু সবার জন্য।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম