ফিট স্টোইনিস, খেলবেন পিটার হ্যান্ডসকম্ব

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৯, ১২:০০আপডেট : ১০ জুলাই ২০১৯, ১২:০৪

ফিট স্টোইনিস, খেলবেন পিটার হ্যান্ডসকম্ব দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের চোট নিয়ে সংশয় থাকলেও এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি। আবার উসমান খাজা চোটে থাকায় তার বদলে আসতে যাচ্ছেন পিটার হ্যান্ডসকম্ব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সাইড স্ট্রেনের টানে পড়েন স্টোইনিস। শুরুতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও অবশেষে মিললো সুখবর। কোচ ল্যাঙ্গার জানিয়েছেন, ‘তার অবস্থা এখন খুব ভালো। নেট সেশনে তার অবস্থা ভালোই দেখিছ। সে  এখন পুরোপুরি ফিট।’

অবশ্য এই চোট ভাবনায় বেশ কিছু বিকল্প ভেবে রেখেছিল অস্ট্রেলিয়া। শুরুতে শন মার্শের চোটে এসেছিলেন হ্যান্ডসকম্ব। তারপর খাজা ও স্টোইনিসের চোটে বিকল্প হয়ে এসেছিলেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড।

ল্যাঙ্গার জানালেন বিকল্প থেকে শুধু হ্যান্ডসকম্বই জায়গা পেতে পারেন মূল দলে, ‘সত্যি বলতে এই ম্যাচে পিটার হ্যান্ডসকম্ব অবশ্যই খেলবে। সে খেলার যোগ্যতা রাখে। শুরুর দিকে স্কোয়াডে না থাকায় এটা তার জন্য দুর্ভাগ্যই বলতে হবে। বর্তমানে সে ভালো ফর্মে আছে। স্পিনটাও খুব ভালো খেলে। তাই সে অবশ্যই খেলবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম