তাইজুলের ৮ উইকেটে শক্ত অবস্থানে বিসিবি একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ২১:৩৯আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৩৯

৮ উইকেট নিয়েছেন তাইজুল। ভারতের বেঙ্গালুরুতে কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠেছেন স্পিনার তাইজুল ইসলাম। আগের দিন শেষ বিকালে এক উইকেট নিয়ে শুরু করেছিলেন। তৃতীয় দিন আরও ৭ উইকেট নিয়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৩৫৩ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।

তৃতীয় দিন শেষে তাই বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ বিসিবি একাদশ। মুমিনুল, শান্তর সেঞ্চুরি ও জহুরুল হক, আরিফুল হকের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০০ রানের বড় সংগ্রহ গড়ে তারা। জবাবে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের প্রথম ইনিংসে ৩৫৩ রান সংগ্রহ করেছে। ১১৪ রানে ১ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করেও শেষটা ভালো হয়নি তাদের। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন আগের দিন ফিফটি করা অক্ষয় কোলহার।

এরপরেই শুরু হয় তাইজুলের ঘূর্ণি জাদু। একই ওভারে তিন বলের মধ্যে তুলে নেন দুই উইকেট। ততক্ষণে ২৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে ভারতের স্বাগতিক দলটি। একে একে বিদর্ভের আরও পাঁচটি উইকেট নিয়ে নেন বাঁহাতি এই স্পিনার। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন অথর্ব দেশপান্ডে এবং ৬২ রান আসে অক্ষয় কোলহার ব্যাট থেকে।

বিসিবি একাদশের হয়ে ৮৯ রানে ৮টি উইকেট নেন তাইজুল ইসলাম এবং একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আরিফুল হক।

১৪৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বিসিবি একাদশ। দিনশেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে অতিথিরা। জহুরুল ২৫ রানে আউট হলেও সাইফ হাসান ১৫ ও মমিনুল হক ১ রানে ব্যাটিং করছেন। ১৮৯ রানে এগিয়ে থেকে কাল চতুর্থ ও শেষ দিনে মাঠে নামবে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি একাদশ ১ম ইনিংস: ১৪৮ ওভারে ৫০০/৭ ডিক্লে. (মুমিনুল ১৬৯, শান্ত ১১৮, জহুরুল ৯৬, আরিফুল ৭৭; দর্শন ৪/৭৯)

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১ম ইনিংস: ৯৪.৪ ওভারে ৩৫৩ (দেশপান্ডে ৯১, অক্ষয় ৬২, সঞ্জয় ৪৯; তাইজুল ৮/৮৯, আরিফুল ১/৩৬, তাসকিন ১/৭৮, ইবাদত ০/৪৮, নাঈম ০/৯৯)।

বিসিবি একাদশ ২য় ইনিংস: ১৯ ওভারে ৪২/১ (জহুরুল ২৫, সাইফ ১৫*, মুমিনুল ১১; ডুবে ১/১০)।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম