শুরুতেই ফিরলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১৬:১৮আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৬:৪৭

গাপটিলকে ফিরিয়ে ওকসের উল্লাস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিং নিলেও শুরুতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল পুরো টুর্নামেন্টে ছিলেন নিজের ছায়া হয়ে। ফাইনালেও নিজেকে মেলে ধরতে পারলেন না। সপ্তম ওভারে ক্রিস ওকসের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন ১৯ রানে। সাত ওভারে কিউইদের সংগ্রহ এক উইকেটে ২৯ রান।

ওকসের বলে শুরুতে রিভিউ নিয়েছিলেন গাপটিল। রিভিউ নিলে দেখা যায় অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক। ওকসের তৃতীয় ওভারেও লেগ বিফোরের সিদ্ধান্তে অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন নিকোলসকে। যদিও রিভিউ নিয়ে বেঁচে গেছেন নিউজিল্যান্ড ওপেনার। ক্রিজে আছেন হেনরি নিকোলস (৮) ও কেন উইলিয়ামসন (০)।

আজকের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল দিয়ে পর্দা নামছে ১২তম বিশ্বকাপের। লর্ডসে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

টস জিতে কেন উইলিয়ামসন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও তা যে শতভাগ ফলদায়ী হবে এমনটা স্বীকার করতে পারলেন না। তিনি জানান, ‘কঠিন সিদ্ধান্ত। টস জিতে শুরুতে ব্যাট নেওয়ার মতো উইকেট। কিন্তু মেঘলা পরিস্থিতি এখন সব কিছু ফিফটি-ফিফটি।’ ইংল্যান্ড অধিনায়ক মরগানও জানালেন তেমনটা। তবে টস হারায় হতাশ নন বলে জানান তিনি।

আজ যেই জিতবে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা নতুন করে লিখবে। প্রথমবার নতুন কোনও চ্যাম্পিয়নকে পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম