নিষেধাজ্ঞার পর বাংলাদেশ সফরে আসছে না জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১১:৫৪আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:৫৮

নিষেধাজ্ঞার পর বাংলাদেশ সফরে আসছে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ মানেই আইসিসির কাছে নিয়মবহির্ভূত কাজ। এমন সংশ্লিষ্টতায় জিম্বাবুয়েকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সফর সূচি ও ঘরোয়া ক্রিকেট আয়োজনে পুরোপুরি অপারগ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ফলে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারছে না তারা। নিজেদের সরিয়ে নিয়েছে আসন্ন সফর থেকে।

সেপ্টেম্বরে আফগানিস্তান, জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা বাংলাদেশের। এখন জিম্বাবুয়ে নিজেদের সরিয়ে নেওয়ায় সেই সিরিজটি রূপ নিচ্ছে দ্বিপক্ষীয় সিরিজে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ বিষয়ে চিন্তিত নয়। বরং তারা জানিয়েছে জিম্বাবুয়ের সফর করার সিদ্ধান্ত পুরোপুরি তাদের ওপরই নির্ভর করছে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বহিষ্কারাদেশের পর পর বিবৃতিতে জানিয়েছে নিজেদের সার্বিক অবস্থা। এর ফলে এখন ঘরোয়া ক্রিকেটও পুরোপুরি বন্ধ। এমনকি পুরুষ ও নারীদের ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণও অনিশ্চিত!

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আর্থিক সঙ্কটে আছে অনেক বছর ধরে। এই সঙ্কটে বেশ কিছু সিরিজও আয়োজন করতে পারেনি তারা। নতুন করে নিষেধাজ্ঞার ফলে বোর্ড জানিয়েছে, স্টাফ-ক্রিকেটারদের এখন হয়তো কাটাতে হবে বেতন ছাড়াই!

এদিকে আইসিসির এমন সিদ্ধান্তের পর জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারই ক্যারিয়ারের শেষ দেখছেন! সিকান্দার রাজা জানিয়েছেন, শুধু তারই নয় অনেক ক্রিকেটারের ক্যারিয়ারই এখন হুমকির মুখে। ইতোমধ্যে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন অলরাউন্ডার সোলোমন মিরে।

আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফাইকা আইসিসিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।–ক্রিকইনফো।

 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম