লর্ডসে বিধ্বস্ত আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ২০:০৫আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২০:৩৫

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন ওকস। লর্ডসে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৮৫ রানে গুটিয়ে দিয়ে অসাধ্য সাধনের পথে ছিল আয়ারল্যান্ড। লক্ষ্যটা ১৮২ রানে রাখতে পেরেও সেই অসাধ্য সাধন আর হলো না। উল্টো প্রথম ইনিংসে পঞ্চম সর্বনিম্ন স্কোর করেও টেস্টে প্রত্যাবর্তনের অসাধারণ নজির গড়েছে স্বাগতিকরা। স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকসের বোলিং তোপে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আইরিশরা। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে মাত্র ৩৮ রানে। আর ইংল্যান্ড জয় পেয়েছে ১৪৩ রানের।

প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে গিয়ে এমন টেস্ট জয়ের নজির অবশ্য নিকট অতীতে নেই ইংলিশদের। তবে দ্বিতীয় ইনিংসে এমন অসাধ্য সাধন হয়েছে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের বিধ্বংসী বোলিংয়েই। ১৫.৪ ওভারে লর্ডসে টেস্টের সর্বনিম্ন স্কোরে আইরিশদের গুটিয়ে দিতে পেরেছে তারা। এই মাঠে এর আগে ১৯৭৪ সালে ভারতকে ৪২ রানে গুটিয়ে দিয়েছিল স্বাগতিকরা। সার্বিকভাবে টেস্টের এই সর্বনিম্ন স্কোরের অবস্থান সাতে।

এমনটি করতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ক্রিস ওকস। ১৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ১৯ রানে বাকি চারটি নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

৯ উইকেটে ৩০৩ রানে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড তৃতীয় দিন নেমেই গুটিয়ে যায় শুরুতে। দিনের প্রথম বলে স্টোন বিদায় নিলে আগের দিনের স্কোরেই শেষ হয় ইংলিশদের দ্বিতীয় ইনিংস। আইরিশরা পায় ১৮২ রানের লক্ষ্য।

ছোট লক্ষ্যে খেলতে নেমে ৩ ওভার পরই ইংলিশদের বোলিং আগ্রাসনের মুখোমুখি হয় আইরিশরা। তাসের ঘরের মতো ধসে পরে আইরিশদের ব্যাটিং লাইন আপ। এক জেমস ম্যাককলামই ডাবল ডিজিটে ১১ রান করতে পেরেছেন। ম্যাচসেরা নাইটওয়াচম্যান হয়ে ৯২ রান করা জ্যাক লিচ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম