সিরিজ হারে সব উন্নতি শেষ হয়ে যায়নি: মুশফিক

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ১২:৩৪আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৩:০২

দ্বিতীয় ওয়ানডেতে শট খেলার মুহূর্তে মুশফিক। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রীলঙ্কাতেও সুখবর মেলেনি বাংলাদেশের। গতকাল দ্বিতীয় ওয়ানডেটি ৭ উইকেটে হেরে যাওয়ায় সিরিজ নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। এমন সিরিজ হার মুশফিকুর রহিমের কাছে হতাশার হলেও বাংলাদেশ দলের সাম্প্রতিক উন্নতি প্রশ্নের মুখে পড়ছে না বলেই মনে করেন তিনি।

শ্রীলঙ্কা এক ম্যাচ হাতে রেখে গতকাল ২-০ তে নিশ্চিত করেছে সিরিজ। টস জিতে ব্যাট করে বাংলাদেশ মূলত ২৩৮ রানের সংগ্রহ পেয়েছে মুশফিকের ব্যাটে ভর করে। ৯৮ রানের অপরাজিত এক ইনিংসের পরও হতাশা ঝরলো উইকেটকিপার ব্যাটসম্যানের কণ্ঠে, ‘হারটা সব সময়ই হতাশাজনক। আমি যত রানই করি না কেন। বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে নিজেদের আলাদাভাবে তুলে ধরার একটা সুযোগ ছিল। যে উন্নতি আমরা বিগত বছর গুলোতে করেছি তা প্রমাণের সুযোগ ছিল এখানে। শেষ দুই ম্যাচে হয়তো প্রত্যাশা পূরণ হয়নি। তাই বলে ৫ থেকে ৭ বছরে যে উন্নতিটা করেছি, তা শেষ হয়ে যায়নি।’

৮ উইকেটে ২৩৮ রান এসেছে মূলত মুশফিক আর মিরাজের দৃঢ়চেতা ব্যাটিংয়ে। ২ রানের জন্য সেঞ্চুরি মিস হলেও আক্ষেপ নেই মুশফিকের। তবে সে সময় আলাদা পরিকল্পনা ছিল বলে জানালেন তিনি, ‘আমি সে সময় দলের স্কোরটা ২৫০ রানের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে ছিলাম। যা তাড়া করতে হয়তো কঠিনই হয়ে যেত। আমি স্ট্রাইক ধরে রাখতে চেয়েছিলাম বার বার। তাই সেঞ্চুরি পাইনি বলে সেটা কোনও বিষয় না আমার কাছে।’

সিরিজ হারায় পরের ম্যাচ অবশ্যই জিততে চায় বাংলাদেশ। কারণটা জানালেন মুশফিক, ‘আমাদের লক্ষ্য এখন পরের ম্যাচে। কারণ এটা এখন আত্মসম্মানের বিষয়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম