শেষ ম্যাচ কুলাসেকারার জন্য খেলবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ১৪:৩৯আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৪:৪২

নুয়ান কুলাসেকারা। মালিঙ্গার মতো অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। পার্থক্যটা হলো বিদায়ী ম্যাচ খেলার কোনও সুযোগ আর পাচ্ছেন না লঙ্কান এই পেসার। তবে তাকে বিদায় দেওয়ার একটা মঞ্চ উপহার দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটি হচ্ছে তার আনুষ্ঠানিক বিদায়ের মঞ্চ। তাকে এই ম্যাচ উৎসর্গ করে খেলবে শ্রীলঙ্কা।

পূর্বেই শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়েছিল এই ম্যাচ তাকে উৎসর্গ করতে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বোর্ডের কাছে। বোর্ডও সায় দিয়েছে তাতে। ফলে শেষ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন নুয়ান কুলাসেকারা। সেখানে সম্মান দেখানো হবে ৩৭ বছর বয়সী পেসারকে।

শ্রীলঙ্কা বোর্ড সভাপতি শামি সিলভা জানিয়েছেন, ‘শ্রীলঙ্কান লাইন আপে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নুয়ান কুলাসেকারার। তার সময়ে জাতীয় দলে অসাধারণ ভূমিকা সে রেখেছে। তার ভূমিকা জাতীয় দলে অসাধারণ সাফল্যের পেছনে কাজে দিয়েছে। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা রইলো।’

কুলাসেকারা ম্যাচ খেলেই বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত না থাকায় তাকে দিয়ে ম্যাচ খেলাতে রাজি ছিল না লঙ্কান বোর্ড। তাই না খেলেই বিদায় বলতে হয়েছে এই পেসারকে!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম