‘ধৈর্যের সঙ্গে ভাগ্যের ছোঁয়া প্রয়োজন তামিমের’

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ১৬:৫৯ আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৭:০৯

সিডন্সের সঙ্গে তামিম বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত সাফল্যের। তার সাবেক গুরু ও বাংলাদেশ কোচ জিমি সিডন্স মনে করেন বাংলাদেশ দলের সেরা ওপেনারের প্রয়োজন ধৈর্য আর কিছুটা ভাগ্যের ছোঁয়া।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন সিডন্স। এই সময়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানকে মানসম্পন্ন আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলতে ভূমিকা ছিল তার। এই ত্রয়ীর মাঝে এখন কড়া সমালোচনার মুখে আছেন তামিম।

ঠিকমতো জ্বলে উঠতে না পারার ব্যর্থতায় চাপের মুখে আছেন খুব। এই তামিমের খেলা নিজেও পর্যবেক্ষণ করেছেন সিডন্স। তার দুর্বলতা নিয়ে জিমি সিডন্স বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজে আমি দেখেছি তামিম আউট হওয়ার আগ পর্যন্ত কিন্তু সাবলীল থাকে। প্রথম ম্যাচ যদি দেখেন তাকে আউট করতে দেওয়া হয় দুর্দান্ত এক ইয়র্কার। দ্বিতীয় ম্যাচে যে শট খেলতে গিয়ে আউট হয়েছে তার প্রয়োজন ছিল না। অযথা বল প্রয়োগে খেলতে গিয়েছিল। আমার মনে হয় সে খুব অধৈর্য হয়ে যাচ্ছে।’

তাই তামিমকে খুব বেশি ধৈর্যশালী হতে বললেন তিনি। একই সঙ্গে উন্নতির কিছু কৌশলও বলে দিলেন তামিমকে, ‘ওরা কিন্তু তামিমকে দুর্দান্ত সব বলই করছে। তাকে সীমাবদ্ধতার মুখোমুখি করানো হচ্ছে। আমার মনে হয় ওর আরও একটু ধের্য ধরা প্রয়োজন। তাতে করে খেলাটা আরও আয়ত্তের কাছে আসবে। তাকে ৫০ ওভার লক্ষ্য করে ব্যাট করা উচিত। শুধু প্রথম ২০ ওভার লক্ষ্য করে খেললে হবে না।’

সিডন্স তামিমের ব্যাটিংয়ের দুর্বলতা খুঁজে পাননি। কিন্তু মনে করেন কৌশলগত কিছু পরিবর্তন হয়তো তাকে সহায়তা করবে আরও, ‘কৌশলগতভাবে সে পুরোপুরি ঠিক আছে। তবে আমি হলে ওর ফ্রন্ট ফুট আরও একটু সোজা করার চেষ্টা করতাম।’

এমন অবস্থায় সিডন্স মনে করেন, তামিম হয়তো নিজের ওপর খুব বেশি চাপ নিয়ে ফেলছে। একই সঙ্গে ভাগ্যের ছোঁয়া না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করেন তিনি, ‘আমার মনে হয় এর পেছনে ভাগ্যের ছোঁয়া না থাকা, দুর্বলতা, কিছু ভালো বলই তাকে বিপদে ফেলেছে। তার ওপর বিশ্বকাপটাও ছিল অস্বস্তিকর।’

তাই সিডন্স ভাগ্যের ছোঁয়ার সঙ্গে আরও বেশি ধৈর্য আশা করছেন তামিমের কাছ থেকে।–ক্রিকইনফো।     

/এফআইআর/
সম্পর্কিত
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
সর্বশেষ খবর
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন