কাশ্মির সীমান্তে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ধোনি

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১৩:৩৫আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৪:০২

সেনা পোশাকে মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মহেন্দ্র সিং ধোনি। মাঠে না থাকলেও নিজ দেশের হয়ে এর চেয়ে বড় দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক। জম্মু ও কাশ্মির সীমান্তে বুধবার থেকে শুরু হচ্ছে তার টহলদারির দায়িত্ব।

ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ধোনির নামটা আগে থেকেই পরিচিত। আর এই পদাধিকার বলেই সীমান্তে টহলের দায়িত্ব পালন করবেন আগামী ১৫ দিন।

ভারতীয় সেনাবাহিনীর সংরক্ষিত এই ফোর্সে সাধারণত বেসামরিক লোকজন স্বল্প পরিসরে সেনাদের সহায়তায় কাজ করতে পারেন। ধোনি যে ফোর্সের সঙ্গে কাজ করছেন তার নাম ভিক্টর ফোর্স। সেখানে ধোনি আপাতত টহলদারি, গার্ড ও পোস্ট ডিউটি পালন করবেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ধোনির চাওয়াতেই বিশেষ এই সূচি অনুমোদন দিয়েছেন তারা।

প্যারাট্রুপার হিসেবে আগে থেকেই ট্রেনিং নেওয়া আছে ধোনির। উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়ার ট্রেনিংও নিয়েছেন। ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, এটিও ট্রেনিংয়েরই অংশ ধোনির। এখানে নির্ধারিত টহল ও নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনি। একই সঙ্গে থাকবেন তার ফোর্সের সঙ্গেই।  

মনে করা হচ্ছে তরুণদের আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যেই সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম