টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দলে নেই মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৪:৩৮আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৪:৪৭

মোস্তাফিজুর রহমান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের বিপক্ষে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।

প্রথম ম্যাচে ৯১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটিকে মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছে তামিমবাহিনী। তেমনটি করতে হলে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

তবে তেমনটি করতে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হচ্ছে তামিমকে। চোট নিয়ে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান, নেই মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে ওপেনার এনামুল হক বিজয় ও পেসার রুবেল হোসেন। শ্রীলঙ্কা আবার চারটি পরিবর্তন এনেছে আজ।

শ্রীলঙ্কা শেষ ম্যাচটি খেলবে পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করে। লাসিথ মালিঙ্গার মতো অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও। তবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম