দুর্দান্ত ক্যাচে আক্ষেপ ঘোচালেন সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৮:১৮আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৮:২১

সাব্বির রহমান তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ৪৭ ওভারে ৫ উইকেটে ২৬০ রান তাদের।

আগের ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুজের সহজ ক্যাচ নিতে পারেননি সাব্বির রহমান। পরের ওভারেই সেই আক্ষেপ দূর করলেন দুর্দান্ত ক্যাচে দাসুন শানাকাকে ফিরিয়ে। লং অফ থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বল লুফে নেন তিনি।

এই উইকেট নিয়ে কষ্ট কমালেন শফিউল ইসলামও। তার আগের ওভারেই দুটি ছয় ও চার মারেন শানাকা। ১৪ বলে দুটি করে চার ও ছয় ছিল তার ৩০ রানের ইনিংসে।

শক্ত জুটি ভাঙলেন সৌম্য

জোড়া ধাক্কার পর অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে কুশল মেন্ডিস দারুণ জুটি গড়েন। হাফসেঞ্চুরিও করেন তিনি। শেষ পর্যন্ত ১০১ রানের জুটি গড়ে বিদায় নিলেন এই ব্যাটসম্যান। সৌম্য সরকার ৫৪ রানে তাকে লং অনে সাব্বির রহমানের ক্যাচ বানান। ৫৮ বলে ৫ চার ও ১ ছয়ে সাজানো ছিল কুশলের ইনিংস।

জোড়া ধাক্কার পর শ্রীলঙ্কার প্রতিরোধ

দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরাকে ২ রানের ব্যবধানে হারালেও শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে। কুশল মেন্ডিসের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথুজের দারুণ জুটিতে প্রতিরোধ গড়েছে তারা। ৪১তম ওভারে ছয় মেরে ১৫তম ফিফটি পান কুশল।

রুবেলের শিকার কুশল

২ রানের ব্যবধানে আরও একটি উইকেট হারালো শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নের বিদায়ের পর পরের ওভারে রুবেল হোসেনের শিকার হন ক্রিজে শক্ত অবস্থান নেওয়া কুশল পেরেরা। ৪২ রানে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান রুবেল। লঙ্কান ব্যাটসম্যানের ৫১ বলের ইনিংসে ছিল ৫ চার।

করুণারত্নেকে আক্ষেপে পোড়ালেন তাইজুল

১৩ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট পেলেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। কুশল পেরেরার সঙ্গে অধিনায়ক দিমুথ করুণারত্নে প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু এই ওপেনার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন। দলীয় ৯৬ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়।

হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দেন করুণারত্নে। ৬০ বলে ৬ চারে ৪৬ রান করেন তিনি। কুশলের সঙ্গে তার জুটি ছিল ৮৩ রানের।

অভিষ্কাকে ফেরালেন শফিউল

পঞ্চম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে বাংলাদেশ। অভিষ্কা ফের্নান্ডোকে ৬ রানে এলবিডাব্লিউর শিকার বানান শফিউল ইসলাম। আগের ম্যাচে ৮২ রান করেছিলেন এই ওপেনার।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের বিপক্ষে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।

প্রথম ম্যাচে ৯১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটিকে মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছে তামিমবাহিনী। তেমনটি করতে হলে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

তবে তেমনটি করতে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হচ্ছে তামিমকে। চোট নিয়ে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান, নেই মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে ওপেনার এনামুল হক বিজয় ও পেসার রুবেল হোসেন। শ্রীলঙ্কা আবার চারটি পরিবর্তন এনেছে আজ।

শ্রীলঙ্কা শেষ ম্যাচটি খেলবে পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করে। লাসিথ মালিঙ্গার মতো অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও। তবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম