ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনালে অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ০০:০০আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:২৩

ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনালে অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে স্বাগতিকদের হারিয়ে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তৃতীয়বারের মতো তারা ইংল্যান্ডকে হারিয়েছে ৭২ রানের ব্যবধানে।
শুরুতে টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রানের পুঁজি পায়। ওপেনার তানজিদ হাসানের ১১৭ রানের অসাধারণ এক ইনিংসে এসেছে চ্যালেঞ্জিং এই সংগ্রহ। বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ।

উল্লেখযোগ্য ইনিংস বলতে মাহমুদুল হাসান জয় ৪১ আর হৃদয় ৩১ রান করেন। বাকিরা ইংলিশ বোলিংয়ে পুরোপুরি পরাস্ত হয়েছেন।

তবে কম পুঁজি নিয়েও বোলারদের মিলিত আক্রমণে ইংল্যান্ডকে ৩৯ ওভারে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। দুটি করে নেন শাহীন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এটি তাদের চতুর্থ জয়। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পরেই আছে ভারত। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ইংল্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের