ওয়াসিম আকরামকে কোচ করার পক্ষে মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১৮:৫৮আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৯:০৩

ওয়াসিম আকরামের সঙ্গে মিয়াঁদাদ। ফরম্যাট অনুযায়ী কোচ আর অধিনায়ক বদলের পরিকল্পনা পাকিস্তানের। এমন আলোচনা যখন জোরালো হচ্ছে তখন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে কোচ করার কথা বলছেন আরেক সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

বিদেশি কোচের তুলনায় দেশি কোচ নেওয়ার পক্ষে একপ্রস্থ যুক্তি দেখিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। তিনি মনে করেন, ‘জেলা পর্যায়ে আপনি এমন কোচ নিতে পারেন যারা ল্যাপটপ অথবা ডিজিটাল কোচিং পদ্ধতিগুলো অনুসরণ করতে পারে।’

অবশ্য তিনি তৃণমূল পর্যায়ে এমন প্রযুক্তিসমৃদ্ধ কোচের পক্ষে হলেও জাতীয় পর্যায়ে এসবের পক্ষে নন। কারণ হিসেবে বলেছেন, ‘সর্বোচ্চ পর্যায়ে আমাদের এমন একজন প্রয়োজন যিনি কিনা মাঠে তাদের অনুশীলন করাতে পারে আর দুর্বলতাগুলো দূর করতে পারে। এর কারণ বেশিরভাগ ক্রিকেটারই আসে গ্রাম্য পর্যায় থেকে। তাদের কম্পিউটার, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান নেই। তাই প্রযুক্তি নিয়ে তাদের কোচিং করালে এসবের মাঝে হয়তো তারা খাপ খাওয়াতে পারবে না।’

মিয়াঁদাদ আরও মনে করেন ক্রিকেটার সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করা যায় না। এটা করতে হয় তৃণমূল পর্যায়ে। তাই সিনিয়র পর্যায়ে কোচ নয়, ট্রেনার থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। আর তেমনটি করার জন্য ওয়াসিম আকরামকে কোচ করার পক্ষে মিয়াঁদাদ, ‘সাবেক কোচ যারা কিনা অতীতে তিনবারের মতো কোচিং করিয়েছে তাদের প্রয়োজন এখানে। এক্ষেত্রে ওয়াসিম আকরামের কথা বলা যেতে পারে। যার অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। জাতীয় পর্যায়ে ছেলেদের সঙ্গে সেভাবে মানিয়েও নিতে পারবে।’

ওয়াসিমকে কোচ করার পক্ষে তার যুক্তি, ‘দেখুন ওয়াসিম আকরামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেট বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু বিস্ময়কর ফল পাওয়া যাচ্ছে। বাকিরা যদি ওদের অভিজ্ঞতা কাজে লাগায় তাহলে আমরা কেন আমাদের গ্রেটদের কাজে লাগাতে পারবো না?’

তিনি আরও মনে করেন, ‘বিদেশি ক্রিকেটারদের কিন্তু খেলোয়াড়দের পারফর‌ম্যান্স উন্নয়নে সেভাবে আগ্রহী দেখা যায় না। বিদেশিরা শুধু ভালো করলে কৃতিত্ব নেওয়ার সময় থাকে। কিন্তু খারাপ করলে দোষটা প্লেয়ারদের ঘাড়ে দিয়ে দেয়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম