বার্নসের ব্যাটে শক্ত জবাব ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ০০:৩০আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০০:৪৪

বার্নসের সেঞ্চুরি উদযাপন। এজবাস্টন যে ইংলিশদের দুর্গ তার প্রমাণ পাওয়া গেলো অ্যাশেজের প্রথম টেস্টে। যে পিচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ধুঁকেছে প্রথম দিন। তার উল্টো চিত্র স্বাগতিকদের ইনিংসে। প্রথম ইনিংসে অজিদের ২৮৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৬৭ রান তুলেছে ইংল্যান্ড। তারা পিছিয়ে মাত্র ১৭ রানে।
স্বাগতিকদের হয়ে শক্ত প্রতিরোধের মূল কারিগর ওপেনার রোরি বার্নস। বামহাতি ওপেনারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ভর করে জবাব দিচ্ছে ইংলিশরা। তিনি অপরাজিত ১২৫ রানে।

দিনের শুরুতে মাত্র ২২ রানে ১ উইকেট পড়লে জো রুটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলান বার্নস। রুট ৫৭ রান করে ফিরলে ডেনলি ১৮ রানে কিছুক্ষণ সঙ্গ দিলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। বাটলার মাত্র ৫ রানে ফিরলে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে দিন শেষ করেন বার্নস।

স্টোকস ব্যাট করছেন ৩৮ রানে। অবশ্য ইংলিশদের ইনিংসে ভাগ্যের ছোঁয়াও ছিল। ২১ রানে লায়নের বলে বার্নসের লেগ বিফোরের আবেদ নাকচ হয়েছে, অস্ট্রেলিয়া রিভিউ নিলে নির্ঘাত আউট ছিলেন তিনি! তা আর হয়নি। ৯ রানে ব্যাট করতে থাকা রুট বেঁচে যান বল স্টাম্পে লাগার পরেও! প্যাটিনসনের ডেলিভারি বেলস ফেলতে পারেনি তার।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন জেমস প্যাটিনসন। একটি করে নেন প্যাট কামিন্স ও পিটার সিডল।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম