ইংল্যান্ডের কোচ হতে আগ্রহ আর্থারের

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১২:১৩আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১২:১৪

মিকি আর্থার। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর পরেও চুক্তি বাড়াচ্ছেন না কোচ ট্রেভর বেইলিস। তাই নতুন কোচ খুঁজতে হচ্ছে ইংল্যান্ডকে। বিশ্বকাপ জয়ী এই দলটির কোচ হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছে। অনানুষ্ঠানিকভাবে নাম এসেছে পাকিস্তান কোচ মিকি আর্থারেরও।

সোমবার ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইলসও বললেন তেমন কথা। জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে ইংল্যান্ডকে কোচিং করাতে আগ্রহ আছে দক্ষিণ আফ্রিকান আর্থারের। যার প্রোটিয়াদের ও অস্ট্রেলিয়াকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে আগে থেকেই। জুলাইয়ে এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

আর্থারের নামটি খুব জোরালোভাবেই শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। কারণ ইংল্যান্ডে তার কৌশলগত সাফল্য। প্রোটিয়াদের হয়ে কোচ থাকাকালে ২০০৮ সালে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতা তার আরেকটি সাফল্য।

অ্যাশেজের পর মেয়াদ শেষ হবে বেইলিসের। তার উত্তরসূরি হিসেবে আর্থার ছাড়া আরও কিছু নাম শোনা যাচ্ছে ইংল্যান্ডে। এই তালিকায় রয়েছে প্রোটিয়া কোচ ওটিস গিবসন ও সাবেক ভারতীয় কোচ গ্যারি কারস্টেনের নাম।

গিবসন অবশ্য আগেও ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন বলেই এই পদের জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিলেন। কারণ দক্ষিণ আফ্রিকার হয়ে তার মেয়াদ শেষ হবে কিছুদিন পরে। বিবিসি।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সর্বশেষ খবর
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন