শ্রীনগর বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করা হবে: আদিলুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৬:৩০আপডেট : ১৬ মে ২০২৫, ১৬:৩০

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।  ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ভস্মীভূত স্থান পরিদর্শনে আসেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় আগুনে পুড়ে সর্বস্বান্ত হয়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। দ্রুত স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। আগুন লাগার প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, কোথা থেকে আগুন লেগেছে সেই কারণ জেনে, ভবিষ্যতে রক্ষা পেতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে সুবিধা হবে।

বৃহস্পতিবার গভীর রাত ২টায় শ্রীনগর বাজারে আগুন লাগলে ভোর ৫টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন উপদেষ্টা আদিলুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী