দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা দু প্লেসি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৪:২৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৪:২৮

বর্ষসেরা ক্রিকেটার ফাফ দু প্লেসি। বিশ্বকাপে বাজে সময় কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ দু প্লেসি। তবে জাতীয় দলের হয়ে সার্বিক ভূমিকায় পুরস্কৃত হয়েছেন। তাকে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে সম্মাননা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড সিএসএ। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায় ড্যান ভ্যান নিকার্ক।

দু প্লেসি একই সঙ্গে পুরস্কার জিতেছেন ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার ও প্লেয়ারদের সেরা প্লেয়ারের পুরস্কারটিও। তবে টেস্টে বর্ষসেরা হয়েছেন কুইন্টন ডি কক, টি-টোয়েন্টিতে ডেভিড মিলার।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা নির্বাচিত হয়েছেন ভক্তদের ভোটে। ভক্তদের বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন তিনি। বছরের সেরা ডেলিভারির জন্য সম্মাননা পেয়েছেন ভারনন ফিল্যান্ডার। জোহানেসবার্গে বছরের শুরুতে তৃতীয় টেস্টে আজহার আলীকে আউট করতে যে ডেলিভারিটি করেছিলেন তাই নির্বাচিত হয়েছে সেরা। ছেলেদের ক্রিকেটে উদীয়মান তারকার পুরস্কারটি পেয়েছেন রাসি ফন ডার ডাসেন।

অপর দিকে গত বছর দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ডেল স্টেইন। গত বছর বক্সিং ডেতে এমন কৃতিত্ব অর্জন করায় তাকে বিশেষ সম্মাননা দিয়েছে প্রোটিয়া বোর্ড।

ফাফ ও ড্যানকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা দেওয়ার ব্যাখ্যায় সিএসএ প্রধান নির্বাহী থাবাং মোরে জানান, ‘ফাফ ও ড্যান দুজনেই বছরব্যাপী দুর্দান্ত সময় কাটিয়েছে। নেতৃত্বগুণ থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও দারুণ ভূমিকা ছিল তাদের। একই সঙ্গে ডেল স্টেইনকে বিশেষ সম্মান দিতে পারা আমাদের জন্য বিশেষ কিছুই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক