ভারতকে সামলাতে ক্যারিবীয় ক্যাম্পে লারা-সারওয়ান

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১২:২৩আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:২৩

লারাকে প্রস্তুতি ক্যাম্পে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কিংবদন্তি ব্রায়ান লারা ও রামনারেশ সারওয়ানকে অনুশীলন ক্যাম্পে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। টেস্ট শুরুর আগে প্রস্তুতিমূলক ক্যাম্পে উদীয়মান তারকাদের সহায়তা করবেন তারা।

অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে চলবে এই ক্যাম্প। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামস জানিয়েছেন, দলে ডাক পাওয়া তরুণদের দিক নির্দেশনা দিতেই অভিজ্ঞ লারা ও সারওয়ানকে যুক্ত করা হয়েছে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে রয়েছেন জন ক্যাম্পবেল। মাত্র তিনটি টেস্ট খেলেছেন তিনি। সঙ্গে এখনও অভিষেক না হওয়া শামার ব্রুকস ও অফস্পিনার অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল রয়েছেন। রয়েছেন শিমরন হেটমায়ার, যার টেস্ট অভিষেক ২০১৭ সালে হলেও খেলতে পেরেছেন মাত্র ১৩টি!

তরুণ এই ব্যাটসম্যানদের কথা ভেবেই লারা-সারওয়ানকে নেওয়ার কথা ভেবেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জিমি অ্যাডামস আরও জানিয়েছেন, ‘আমাদের দলে কিছু তরুণ ব্যাটসম্যান রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী কয়েক বছরে এরাই হয়তো উইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে গড়ে উঠবে।’

তিনি আরও যোগ করেন, ‘তাই আমরা লারা ও সারওয়ানকে ছেলেদের সঙ্গে কাজ করানোর জন্যই যুক্ত করেছি। ছেলেরাও শেখার ও সফল হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা প্রদর্শন করেছে।’

অ্যান্টিগায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ভারত। ওয়ানডে সিরিজও তারা নিশ্চিত করেছে ২-০ তে।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম