ঘাড়ে গার্ড ব্যবহার বাধ্যতামূলক করতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৬:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৪৭

ব্রিটিশ কোম্পানির তৈরি স্টেম গার্ড। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রচণ্ড গতির বাউন্সারে আঘাত পেয়েছেন স্টিভেন স্মিথ। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে ফিরেছিলেন মাঠে। যদিও জোফরা আর্চারের ক্ষিপ্র গতির এই বাউন্সার মনে করিয়ে দিচ্ছিল ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। এমন দৃশ্যপটে ঘাড়ের সুরক্ষার জন্য বাধ্যবাধকতার কথা বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঘাড়ের এই সুরক্ষার জন্য কথা বলেছেন অজিদের মেডিক্যাল টিমের প্রধান অ্যালেক্স কন্টুরিস। স্টিভেন স্মিথ রিটায়ার্ড হয়ে প্রথম ইনিংসে মাঠে ফিরলেও দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি। ২৪ ঘণ্টার ব্যবধানে মাথায় আঘাত জনিত জটিলতা ঝিমানো ভাব থাকায় কনকাশন বদলি নেওয়া হয় স্মিথের বদলে। আইসিসির নতুন নিয়ম অনুসারেই ঘটে তা।

স্মিথের এই ঘটনার পর পর ঘাড়ের সুরক্ষা নিয়ে অ্যালেক্স কন্টুরিস বলেছেন, ‘হিউজের মৃত্যুর পর হেলমেট প্রস্তুতকারকরা তাদের কাজ ঠিক মতোই করেছে। কিন্তু এ বিষয়ে কার্যত জ্ঞানটা জানা ছিল না। বিজ্ঞানের কল্যাণে আমরা এ নিয়ে অনেক গবেষণা করেছি। এখন এর ভালো ধারণা আমাদের হয়েছে।’

ফিল হিউজের মৃত্যুর পর পর অবশ্য অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে হেলমেটে এক ধরনের সুরক্ষা গার্ড ব্যবহৃত হয়ে আসছিল। ব্রিটিশ কোম্পানির তৈরি এই গার্ড স্টেম গার্ড হিসেবে পরিচিত। যদিও এই সুরক্ষা গার্ডটি এখনও বাধ্যতামূলক করা হয়নি। স্মিথ যে বলে আঘাত প্রাপ্ত হয়েছিলেন সে সময়েও তিনি এই গার্ড ব্যবহার করেননি।  

এই অবস্থায় কতটুকু অঞ্চল সুরক্ষার মধ্যে থাকবে এ নিয়ে এখনও কাজ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে অনুসারে ঘাড়ের সুরক্ষাকারী গার্ডটিকে আরও উন্নত অবস্থায় দেখতে চান তারা। সেটি হয়তো পাওয়া যাবে ৬ মাসের মধ্যে। তখনই গার্ডটি বাধ্যতামূলক করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের