বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ১৬:৫৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:০৫

রশিদ খানের নেতৃত্বে বাংলাদেশ আসছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে টেস্ট দলে অভিজ্ঞরা থাকলেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন তিন নবাগত। 

টেস্ট আঙিনার নতুন সদস্য হিসেবে তৃতীয় টেস্ট খেলতে বাংলাদেশ আসছে আফগানিস্তান। নিষেধাজ্ঞার কবলে থাকা মোহাম্মদ শাহজাদ ছাড়াও টেস্ট দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির জামাল, বামহাতি স্পিনার শরফুদ্দীন আশরাফ, পেসার ওয়াফাদার মোমান্দ ও বামহাতি স্পিনার ওয়াকার সালামখেইল। এরা মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে ছিলেন।

টেস্ট দলে রয়েছেন এখনও সাদা পোশাকে না খেলা পেসার শাপুর জাদরান। ওয়ানডে খেললেও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই তার। রয়েছেন ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা উইকেটকিপার ব্যাটসম্যান আফসার জাজাই। টেস্ট দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ও আসগর আফগান। বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেওয়া গুলবাদিন নাইবের অবশ্য জায়গা হয়নি টেস্ট দলে। তবে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। 

অপর দিকে নিয়মিত প্লেয়ার ছাড়াও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ- শাহিদুল্লাহ, উইকেটকিপার ব্যাটসম্যান রাহমানুল্লাহ গুরবাজ ও পেস বোলিং অলরাউন্ডার ফজল নিয়াজি। 

চট্টগ্রামে টেস্ট খেলা হবে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। তার পরেই জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ চলবে ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর পের্যন্ত।  

টেস্ট দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবি, ইহসানুল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাত, হাসমতউল্লাহ শহীদী, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জহির খান, জাভেদ আহমাদি, আহমেদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই (উইকেটকিপার), শাপুর জাদরান ও কায়েস আহমেদ।

টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবি, হযরতউল্লাহ জাজাই, নাজীব তারাকাই, মুজিব উর রহমান, শরফুদ্দীন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, শাহিদুল্লাহ, করিম জানাত, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ, শফিকুল্লাহ, ফজল নিয়াজি, দাওলাত জাদরান, নাভিন উল হক ও রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম