আর্চারের বোলিং তোপে ১৭৯ রানেই শেষ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ০১:১৯আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০১:৪৩

৬ উইকেট শিকার করেছেন আর্চার। অ্যাশেজের তৃতীয় টেস্টে আলো ছড়াবেন জোফরা আর্চার- এমন একটা সতর্কতা দিয়ে রেখেছিলেন ইংলিশরা। তার ক্ষিপ্র গতির বল কত ভয়ানক হতে পারে তা দ্বিতীয় টেস্টে টের পেয়েছেন স্টিভেন স্মিথ। এবার পুরো অস্ট্রেলিয়া দলকেই ভোগালেন হেডিংলিতে। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম দিন প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।

আর্চারের বোলিং দাপটের দিনে বৃষ্টিও কম ভোগায়নি। বৃষ্টি আর আলোর স্বল্পতায় বিঘ্ন ঘটে দুবার। বৃষ্টির কারণে টসও হয়েছে দেরি করে। অবশ্য এই কন্ডিশনের সুযোগ নিয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম টেস্টে হেরে যাওয়া জো রুটের দল ঘুরে দাঁড়াতে কত মরিয়া এর প্রমাণ পাওয়া গেলো প্রথম দিন।

যদিও ২৫ রানে মার্কাস হ্যারিস ও উসমান খাজা ফিরে গেলে অজিদের হয়ে মূল প্রতিরোধটা দেওয়ার চেষ্টা করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। তৃতীয় উইকেটে তাদের ১১১ রানের জুটিতে মনে হচ্ছিল ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে পেয়েছে অজিরা। কিন্তু আর্চার নামক বিধ্বংসী পেসারে রক্ষা হয়নি তাদের। ৬১ রানে ওয়ার্নারকে ক্যাচ আউটে বিদায় দিয়ে জুটি ভাঙেন আর্চার। নিয়মিত বিরতিতে ইংলিশ পেসাররা উইকেট তুলে নিলেও এক পর্যায়ে অজিদের স্কোর ছিল ৬ উইকেটে ১৭৩ রান। বাকিটা সময় যখন প্রতিরোধ দিয়ে শেষের অপেক্ষা তখন লেজের দিকটা অল্পতেই ছেঁটে দিয়েছেন আর্চার। শেষ ৪ উইকেটই পড়েছে মাত্র ৬ রানে।

স্মিথের বদলে জায়গা পাওয়া লাবুশেন লড়াই করেছিলেন শেষে। ৭৪ রানে তাকে বিদায় দেন বেন স্টোকস। এরপরে আর্চার বল হাতে দিনের ইতি টানতে নামলে নাথান লায়নকে বিদায় দিয়ে ইতি টানেন অস্ট্রেলিয়ান ইনিংসের।

ক্যারিয়ার সেরা বোলিং করা আর্চার ৪৫ রানে নিয়েছেন ৬ উইকেট। দুটি নিয়েছেন স্টুয়ার্ট ব্রড, একটি করে নিয়েছেন ক্রিস ওকস আর বেন স্টোকস।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ