প্রথম টেস্টে বাজেভাবে হেরে দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে ফিরেছেন অলরাউন্ডার কিমো পল। তার বদলে বাদ পড়েছেন পেসার মিগুয়েল কামিন্স।
অবশ্য প্রথম টেস্টে খেলার কথা ছিল কিমো পলেরই। গোড়ালির চোটের কারণে সেই টেস্ট থেকে বাদ পড়েন। তার জায়গায় দলে আসেন মিগুয়েল কামিন্স। এছাড়া অবশ্য আর কোনও পরিবর্তন নেই ওয়েস্ট ইন্ডিজ দলে।
অ্যান্টিগায় কামিন্সের পারফরম্যান্স বলার মতো ছিল না। দুই ইনিংসে ২০ ওভারে উইকেটহীন থেকে রান দিয়েছেন ৬৯। অবশ্য ৩১৮ রানের হারে এই টেস্টে সবচেয়ে বাজে দিক ছিল তাদের দুর্বল ব্যাটিং। অলরাউন্ডার কিমো পল আসায় হয়তো একটু গভীরতা বাড়বে স্বাগতিকদের। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জামার হ্যামিল্টন, শিমরন হেটমেয়ার, শাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, কিমো পল ও কেমার রোচ।








