অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার ইঙ্গিত আজহারের

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১৬:২৮আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৭:৩৭

আজহার আলী অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। ব্রাত্য হয়ে পড়াতেই ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান আজহার আলী। এক সময় পাকিস্তানকে রঙিন পোশাকে নেতৃত্ব দিলেও এখন মনোযোগী শুধু টেস্ট ক্রিকেটে। জানালেন প্রয়োজন পড়লে অবসর ভেঙে ফিরতে পারেন ওয়ানডেতে!

পাকিস্তানের হয়ে ৫৩ ওয়ানডে খেলা আজহার বিশ্বকাপের আগে বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন। অবশ্য অবসর নিলেও ইঙ্গিত দিলেন প্রয়োজনে অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে পারেন তিনি, ‘যদি পরিস্থিতি তেমন তৈরি হয় তাহলে সিদ্ধান্ত বিবেচনা করবো। কিন্তু এই মুহূর্তে আমি অবসরেই আছি। তাই অবসর প্রশ্নে উত্তরটা দিলে সেটা খুব দ্রুত হয়ে যাবে।’

আজহার আলীর অবসর নেওয়ার কারণ ওয়ানডে দলে জায়গা না পাওয়া। নির্বাচকদের বিবেচনায় না থাকাতে নিজেই সরে দাঁড়ান ওয়ানডে থেকে। আজহার আলী জানান, ‘অবসর নিয়েছি কারণ মনে হয়েছে ওয়ানডে দলে হয়তো আমি আর প্রত্যাশিত কেউ নই। বিশ্বকাপেও মনে হয়েছে তেমনটা হবে। তাই এই ফরম্যাটকে বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ওয়ানডেকে বিদায় দিলেও একটা সময় দলকে নেতৃত্ব দিয়েছেন আজহার। ২০১১ বিশ্বকাপের পর নেতৃত্বে আসেন পাকিস্তান দলে। এখন শুধু টেস্টে মনোযোগী তিনি। তবে তিনি স্বীকার করেছেন সাদা পোশাকের এই ক্রিকেটে খুব একটা ভালো অবস্থায় নেই তার দল। কারণ, ‘আমাদের ভুগতে হচ্ছে। এর অন্যতম কারণ দুইজন সিনিয়র ক্রিকেটারের অবসর। তাদের অবসরই আমাদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তবে আশা করছি ছেলেরা তা কাটিয়ে উঠতে পারবে।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম