কোহলিকে কৃতিত্ব দিলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২

হ্যাটট্রিক উদযাপন বুমরাহর। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েছেন জসপ্রিত বুমরাহ। তার সঙ্গে গড়লেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও। এমন অর্জনের পর পুরো কৃতিত্ব অধিনায়ক বিরাট কোহলিকে দিয়েছেন ভারতীয় এই পেসার।

অবশ্য অধিনায়ক কোহলিকে কৃতিত্ব দেওয়ার যথেষ্ট কারণ আছে। হ্যাটট্রিক বলের আবেদনে পুরোপুরি নিশ্চিত ছিলেন না বুমরাহ। তবে নিশ্চিত ছিলেন অধিনায়ক কোহলি। বুমরাহ অধিনায়কের সেই ভূমিকার কথা মনে করিয়ে কৃতজ্ঞতা জানালেন এভাবে, ‘আমি আসলে জানতাম না। একটি আবেদনে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। মনে হয়েছিল বল ব্যাটে লেগেছে। সেভাবে আপিল করিনি, তবে রিভিউটা শেষ পর্যন্ত কাজে দিয়েছে। তাই আমার হ্যাটট্রিকের জন্য অধিনায়কের কাছে কৃতজ্ঞ।’

শুরুতে ভারতকে ব্রেক থ্রু এনে দিয়েছেন জসপ্রিত বুমরাহ। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে শুরুটা করেন। এরপর চতুর্থ ওভারে ফিরে তুলে নেন হ্যাটট্রিক। প্রথমে ফেরান ড্যারেন ব্রাভোকে। দ্বিতীয় ডেলিভারিতে শামার ব্রুকসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। এরপর হ্যাটট্রিক বল করার পরে রোস্টন চেজের আউট নিয়ে নিশ্চিত ছিলেন না তিনি। শুরুতে আম্পায়ার রেইফেল আউট দেননি। পরে কোহলি রিভিউ নিলে হ্যাটট্রিক নিশ্চিত হয় বুমরাহর।  

বুমরাহ জানালেন তখন কিছুক্ষণ আলোচনার পরেই নেওয়া হয়েছিল রিভিউর এই সিদ্ধান্ত, ‘সে সময় আলোচনা হয়েছিল। সে বলেছিল বল লাইনে ছিল। তারপরেই রিভিউটা নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম