চোটে বিদায় জোকোভিচের, শেষ আটে ফেদেরার-সেরেনা

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪

রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছেন জোকোভিচ। এবারের ইউএস ওপেনে রজার ফেদেরার, রাফায়েল নাদালের মতো অন্যতম ফেভারিট ছিলেন নোভাক জোকোভিচ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা চোখ ছিল তার ওপর। তিন ফেভারিটের এই টুর্নামেন্টে তার বিদায়টা হলো অপ্রত্যাশিতভাবে। কাঁধে চোটের কারণে রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছেন শেষ ষোলোতে।

চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন তিনটি গ্র্যান্ডস্লাম জয়ী ভাভরিঙ্কা। চোটের কারণে খেলা পুরোপুরি শেষ করতে না পারলেও হার নিশ্চিত হয়ে গিয়েছিল জোকোভিচের। প্রথম দুই সেটে হেরেছেন ৬-৪, ৭-৫ গেমে। তৃতীয় সেটে ২-০ গেমে পিছিয়ে থাকা অবস্থাতে বিদায় নেন কোর্ট থেকে।

আচমকা বিদায় নেওয়ায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন সার্বিয়ান তারকা, ‘দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারা পুরো ম্যাচ দেখতে এসেছিলেন। কিন্তু সেটা আর হয়নি।’

কোয়ার্টার ফাইনালে ভাভরিঙ্কার প্রতিপক্ষ পঞ্চম বাছাই দানিল মেদভেদেভ। জোকোভিচ না পারলেও প্রত্যাশা অনুযায়ী কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন আরেক ফেভারিট রজার ফেদেরার। শেষ ষোলোতে উড়িয়ে দিয়েছেন ১৫তম বাছাই ডেভিড গফিনকে। হারিয়েছেন ৬-২, ৬-২, ৬-০ গেমে। শেষ আটে তার প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ।

বাজেভাবে পড়ে গোড়ালিতে আঘাত পান সেরেনা। মেয়েদের এককে ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ডে ভাগ বসানোর মিশনে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন পেত্রা মারতিচকে।

সেরেনা জয় তুলে নিলেও ভক্তদের ভয় পাইয়ে দিয়েছিলেন চোট আঘাত পেয়ে। শেষ সেটে বাজে ভাবে পড়ে আঘাত পেয়েছিলেন গোড়ালিতে। তখন মেডিক্যাল টাইম আউট প্রয়োজন পড়ে তার। ইনজুরি যে তার ওপর প্রভাব ফেলেছিল সেটা ম্যাচ শেষে জানান সেরেনা, ‘মানসিকভাবে চোটটা আমার ওপর প্রভাব ফেলেছিল। কারণ বছর খানেক এই ইনজুরিতে বাজে সময় গেছে আমার।’ শেষ আটে তার প্রতিপক্ষ চীনের ওয়াং কিয়াং।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ