স্মিথের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫২

তৃতীয় ডাবল সেঞ্চুরি স্মিথের।

অ্যাশেজের চতুর্থ টেস্টে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৪৯৭ রান তুলে।
ম্যানচেস্টারে দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সেখানেও স্বস্তিতে নেই স্বাগতিক ইংল্যান্ড্। যে ওপেনিংয়ে পরিবর্তন আনা হলো ভালো শুরুর আশায়। সেখানে জো ডেনলি ফিরেছেন দলীয় ১০ রানে। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ইংল্যান্ড পিছিয়ে আছে ৪৭৪ রানে।

নতুন করে দলে ফিরে আবারও ত্রাতার ভূমিকায় ছিলেন স্মিথ। তবে এই স্মিথকে আগেই ফেরানো যেত। ৬৫ রানে তার ক্যাচ মিস করেছিলেন আর্চার। সেঞ্চুরির পরেও এসেছিল সুযোগ। কিন্তু সেখানেও ভাগ্য সহায় ছিল না ইংলিশদের। ১১৮ রানে জ্যাক লিচ তালুবন্দী করিয়েছিলেন স্মিথকে। ডেলিভারিটি নো হওয়াতে তা রূপ দিতে পেরেছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিতে।

শেষ পর্যন্ত সেই স্মিথকে ২১১ রানে ফিরিয়েছেন জো রুট। শেষ দিকে স্টার্ক দ্রুত গতিতে রান তুলে পূরণ করেন হাফসেঞ্চুরি। ৫৪ রানে অপরাজিত ছিলেন নাথান লায়নকে সঙ্গী করে। লায়ন অপরাজিত ছিলেন ২৬ রানে। দ্রুত রান তুলে ৮ উকেটে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম