আমি চাই না ভক্তরা এভাবে মাঠে ঢুকে পড়ুক: সাকিব

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১

নিরাপত্তা বলয় ডিঙিয়ে সাকিবকে ফুল দিচ্ছেন ফয়সাল। ছবি- এমআই মানিক। বাংলাদেশে দর্শকদের ক্রিকেট উন্মাদনা নিয়ে ঘটনা কম ঘটেনি। নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো নিজেই এর গল্প করেছিলেন। তবে মাঝে মাঝে সেই উন্মাদনা যে মাত্রা ছাড়া হয় তার উদাহরণও কম নয় এখানে। মাশরাফির সঙ্গে দেখা করতে এর আগে তেমন কাণ্ডের জন্য জন্ম দিয়েছিলেন একজন। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও মাত্রা ছাড়া ঘটনাটি ঘটলো আবার। শুক্রবার নিরাপত্তা বলয় ভেঙে চট্টগ্রামের এনায়েত বাজারের ফয়সাল ফুল নিয়ে ঢুকে পড়েছিলেন মাঠে!

ঘটনাটি আফগানিস্তান ইনিংসের ১০৭ নম্বর ওভারে। সাকিব দিনের প্রথম ওভারে চতুর্থ বল করার আগে হঠাৎ করে পূর্ব পাশের গ্যালারি থেকে নিরাপত্তা বলয় টপকে ভেতরে প্রবেশ করেন সেই দর্শক। এরপর এক দৌড়ে সোজা চলে যান সাকিবের কাছে। সেখানে হাঁটু গেড়ে সাকিবের দিকে হাতে থাকা গোলাপ ফুলটি বাড়িয়ে দিয়েছিলেন। আবার তার সঙ্গে জোরপূর্বক কোলাকুলিও করতে উদ্যত হয়েছিলেন!
সংবাদ সম্মেলনে অবধারিত ভাবেই উঠে আসলো সেই ঘটনাটি। উত্তর দিতে গিয়ে সাকিবও বেশ লজ্জা পাচ্ছিলেন। সেই ভক্ত কী বলেছিল সাকিবকে? এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘ফুল নিতে বলেছিল। এমন ভাবে ফুল নিতে বললো, আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দেয় কিনা (হাসি)। ভয় পেয়ে গিয়েছিলাম।’

সাকিব অবশ্য অনুরোধ করেছেন ভক্তদের প্রতি। নিরাপত্তা বলয় ভেঙে ভক্তরা ঢুকে পড়ুক এমনটি চান না তিনি, ‘আমি চাই না এভাবে ভক্তরা মাঠে ঢুকে পড়ুক। এটা আমাদের ক্রিকেটের জন্য কখনোই ভালো কিছু নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম