সেরেনাকে হারিয়ে বিয়ানকার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১

প্রথম গ্র্যান্ড স্লাম জয় বিয়ানকার। ইউএস ওপেনে ফেভারিট হয়ে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। প্রত্যাশা মিটিয়ে ফাইনালে জায়গা করে নিলেও অবিশ্বাস্যভাবে হেরে গেছেন বিয়ানকা আন্দ্রিসকিউর কাছে। 

৩৭ বছর বয়সী সেরেনা সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি ১৯ বছর বয়সী বিয়ানকার কাছে। হেরে গেছেন ৬-৩, ৭-৫ গেমে।

প্রথমবারের মতো মূল ড্রতে জায়গা পেয়েছিলেন কানাডিয়ান ১৫তম বাছাই। তাতেই বাজিমাত করলেন বিয়ানকা। প্রথম কানাডিয়ান হিসেবে ইতিহাস গড়ে জিতলেন গ্র্যান্ড স্লাম। স্বাভাবিকভাবে এমন একটি জয়ের পর আবেগাপ্লুত ছিলেন তিনি, ‘এ বছরটা আমার স্বপ্নের মতো কেটেছে। সত্যি করে বলতে আমি কৃতজ্ঞ। এই মুহূর্তটা দেখতে অনেক পরিশ্রম করেছি। সেরেনার মতো কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটা অসাধারণ কিছু।’

এ নিয়ে টানা ৪টি মেজর ফাইনালে হারলেন সেরেনা উইলিয়ামস। হারের পর অবশ্য প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘বিয়ানকা অবিশ্বাস্য একটি ম্যাচ উপহার দিয়েছে। আমার গর্বই লাগছে ওর জন্যে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম