সব শঙ্কা দূর করে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩১

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল। সব শঙ্কা দূর করে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়। রবিবার মধ্যরাতে হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছে তারা। আসন্ন এই টুর্নামেন্টটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

বাংলাদেশ অনুষ্ঠেয় এই ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে শুরু থেকে শঙ্কা জেগেছিল। বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে গত জুলাইয়ে আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে। এরফলে জিম্বাবুয়ে আইসিসির কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। তবে দ্বিপক্ষীয় সিরিজ বা অন্য টুর্নামেন্টে খেলতে বাধা নেই। শুরুতে এই সিরিজে খেলতে পারবে না বলেই জানিয়েছিল তারা। অবশেষে সব শঙ্কা দূর করে অবশেষে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

১৩ সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, জিম্বাবুয়ে ছাড়াও ত্রিদেশীয় সিরিজের আরেক দল আফগানিস্তান।

মূল মঞ্চে মাঠে নামার আগে জিম্বাবুয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। ১১ সেপ্টেম্বর ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুতম্বজি, টনি মুনোঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলি এললোভু, টাইমাইসেল মারুমা, রায়ান বার্ল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম