সামির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৩

সামি ও তার স্ত্রী হাসিন জাহান। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও শেষ পর্যন্ত তেমন কিছুর মুখোমুখি হচ্ছেন না ভারতীয় পেসার মোহাম্মদ সামি। স্ত্রী নির্যাতন মামলায় তার পরোয়ানার ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন ভারতের একটি আদালত।

২০১৮ সালে স্ত্রী হাসিন জাহান স্বামী সামির বিরুদ্ধে নির্যাতনের মামলাটি করেছিলেন। স্ত্রীর অভিযোগ ছিল মামলার প্রেক্ষিতে আদালতে এখনও হাজির হননি সামি। সে কারণেই শর্ত সাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন আলিপুরের একটি আদালত। সামি তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় এর প্রক্রিয়া আগানো যায়নি।

সামির আইনজীবী সালিম রহমান আলিপুর আদালতের স্থগিতাদেশের বিষয়টি জানিয়েছেন  সংবাদমাধ্যমকে। তিনি আরও জানিয়েছেন, ‘এই মামলার পরবর্তী শুনানি হবে ২ নভেম্বর।’

সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান নির্যাতনসহ বিবাহ-বহির্ভুত সম্পর্কের অভিযোগ করে আসছিলেন জনসম্মুখে। এমন অভিযোগের সর্বোচ্চ শাস্তি তিন বছরের জেল। সামি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করছেন, ‘তাকে ফাঁসানো হয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম