গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন জাতীয় গোল্ডকাপ ফুটবল

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৩

গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন জাতীয় গোল্ডকাপ ফুটবল গোপালগঞ্জে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় কাঠি ইউনিয়ন ১-০ গোলে হারায় বৌলতলী ইউনিয়নকে। এছাড়া সাতপাড় ইউনিয়ন মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পেয়েছে বোড়াশী ইউনিয়ন। এ টুর্নামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী