১৪ ছক্কায় মানসির তাণ্ডব!

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০

শট খেলার পথে জর্জ মানসি টি-টোয়েন্টিতে রেকর্ডময় ইনিংস উপহার দিয়েছে স্কটল্যান্ড। আর এমন ইনিংস গড়ার মূল কৃতিত্ব দলটির ওপেনার জর্জ মানসি ও অধিনায়ক কাইল কোয়েটজারের। এর আগে টি-টোয়েন্টিতে কোনও সেঞ্চুরি ছিল না মানসির। অথচ প্রথম সেঞ্চুরি তুলে নিতে তাণ্ডব চালিয়েছেন নেদারল্যান্ডসের ওপর!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে এমন ঝড় তুলে ২০০ রানের ওপেনিং জুটি গড়ার রেকর্ড গড়েছেন মানসি ও কোয়েটজার। তাদের ব্যাটে ভর করেই ৩ উইকেটে ২৫২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। যা স্কটল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ আর টি-টোয়েন্টি ইতিহাসে জায়গা করে নিয়েছে ছয়ে।

টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোটা যে ভুল ছিল তার প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডস। ওপেনিংয়ে শুরু থেকে তাণ্ডব চালিয়েছেন মানসি ও কোয়েটজার। মানসি ৫৬ বলে উপহার দেন ১২৭ রানের বিধ্বংসী ইনিংস। কোয়েটজারও কম ছিলেন না, ৫০ বলে করেন ৮৯ রান!

মানসি ও কোয়েটজারের এই তাণ্ডবে সমৃদ্ধ হয়েছে রেকর্ড বই। তাদের ২০০ রানের পার্টনারশিপ টি-টোয়েন্টিতে যে কোনও উইকেটে তৃতীয় সর্বোচ্চ। আবার মানসির ৪১ বলে করা সেঞ্চুরিটি এই ফরম্যাটে গ্রুতগতির সেঞ্চুরির তালিকায় রয়েছে তিনে। 

কিছুদিন আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকিয়ে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। সর্বাধিক ছক্কা হাঁকানোর এই তালিকায় মানসি জায়গা করে নিলেন তিনে। ১৪টি ছক্কা মেরেছেন। সমান ১৪টি ছক্কা মেরে তালিকায় দুইয়ে আছেন অ্যারন ফিঞ্চ।অবশ্য আরেকটু হলে টি-টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় ছক্কার রেকর্ডেও ভাগ বসাতে বসেছিলেন। নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউডের প্রথম ওভারে চার ছক্কা আর ২টি চার মেরেছেন!

শুরুটা তারা যেভাবে করেছিলে পরে সেই জুটি না টেকায় সংগ্রহটা আর বড় হয়নি। ১৫.১ ওভারে কোয়েটজার ফিরে যান ৮৯ রানে। তবে মানসি ৫৬ বলে ১২৭ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৫২ রান তুলতে পারে তারা।

নেদারল্যান্ডসও ঝড়ো গতিতে রান তুলে জবাব দেওয়ার চেষ্টা করেছে। অধিনায়ক পিএম সিলার ৪৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে অপরাজিত ছিলেন। তবে ৭ উইকেটে ১৯৪ রানে থেমে যেতে হয়েছে তাদের! তাতে স্কটিশরা জেতে ৫৮ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম