'পুরোপুরি ফিট আছি'

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৪, ২২:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩২

বিশ্বকাপের 'জি' গ্রুপের প্রথম ম্যাচে সোমবার রাতে মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও মিরোস্লাভ ক্লোসার জার্মানি। পুরোপুরি ফিট না হওয়ায় রোনালদোর খেলা নিয়ে সংশয় রয়েছে। তারপরও জার্মানির বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড়। রবিবার ব্রাজিলের অ্যারেনা ফন্তে নোভা মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নিজের শারীরিক অব্স্থা সম্পর্কে তিনি বলেন, “ফিটনেস নিয়ে আগেও সমস্যা ছিল। ক্যারিয়ারের এমন কোনও দিন যায়নি যে, ব্যথাহীন অবস্থায় ম্যাচ খেলেছি।” হাঁটুতে চোট সমস্যা এখনও রয়েছে পর্তুগিজ এই অধিনায়কের। তবে জার্মানির বিপক্ষে কোনও ভাবেই চোটকে পাত্তা দিচ্ছেন না তিনি। তার মতে, “আমি ম্যাচের জন্য শতভাগ ফিট। তবে আমি এর চেয়ে বেশি ফিট থাকতে চাই। আশা করি, আপাতত দলের জন্য এটাই যথেষ্ট।” বিশ্বকাপ স্বপ্নে বিভোর পর্তুগালের একমাত্র তুরুপের তাস রোনালদো। তবে এ নিয়ে ভিন্ন সুরে কথা বললেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তিনি বলেন, “আমি এ নিয়ে আগেও বলেছি। দলে আমি প্রভাবক হিসেবে কাজ করতে পারি, তবে পুরো দলকে আমি একা এগিয়ে নিয়ে যেতে পারি না।" আজকের জার্মানি ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এফআইআর/এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে