পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশের ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৩

মেয়েদের কোচ অঞ্জু জেইন।

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই দলেরই কোচ ভারতীয় সাবেক ক্রিকেটার অঞ্জু জেইন। পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতে ভালো নয়। তার ওপর নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনেকেই সেখানে সফর করতে চান না। বাংলাদেশ নারী দলের কোচও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান সফরে!

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজটি চলবে ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। মূল কোচ না যাওয়াতে অভিজ্ঞ ক্রিকেট কোচ দিপু রায় চৌধুরীকে কোচ হিসেবে এই সফরে পাঠাচ্ছে বিসিবি। অঞ্জুর সঙ্গে আরও দুই সদস্যও এই সফরে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই দিপু রায় চৌধুরীর ডেপুটি হিসেবে থাকবেন ইমদাদুল হক।

অঞ্জ জেইনের না যাওয়া প্রসঙ্গে টিম ম্যানেজমার জাভেদ ওমর বেলিম জানান, ‘এটা আসলে আমাদের হাতে নেই। এটা বলতে গেলে ডিপ্লোমেটিক বিষয়।’

পাকিস্তান সফরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার মন্তব্য, ‘আমরা সব সময় পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। তারা শ্রীলঙ্কা দলের জন্য কীরকম ব্যবস্থা রাখছে সেটা জানতে চেয়েছি তাদের কাছে। আইসিসিও সেখানকার পরিস্থিতি সর্বদা পর্যবেক্ষণে রেখেছে।’-ক্রিকবাজ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম