প্লে অফে সাকিবদের বারবাডোজ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮

ইনগ্রামের ক্যাচটি নিচ্ছেন সাকিব। সিপিএলে সাকিবের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি বারবাডোজ ট্রাইডেন্টস। দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে তার দল। সেন্ট লুসিয়া জুকসকে ২৪ রানে হারিয়ে একই সঙ্গে জায়গা করে নিয়েছে প্লে অফও। দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব।

ট্রাইডেন্টসের হয়ে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা ছিল ওপেনার জনসন চার্লসের। ব্যাট হাতে তারা আগে ব্যাট করতে নেমে ভালো সংগ্রহ পেয়েছে মূলত চার্লসের সর্বোচ্চ স্কোরের কারণে। ৩৬ বলে করেছেন ৪৭ রান। সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। কার্যকরী ২২ রানের ইনিংস উপহার দিয়েছেন। আবার ২৭ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রেভস। তাদের মিলিত ভূমিকায় ৬ উইকেটে ১৪১ রানের পুঁজি পায় বারবাডোজ।

জবাবে খেলতে নামা সেন্ট লুসিয়া জুকস নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছিটকে যায় ম্যাচ থেকে। তবে মাঝের দিকে কিছু বিপজ্জনক জুটি গড়ার চেষ্টা ছিল দলটির। কলিন ডি গ্র্যান্ড হোম আর কলিন ইনগ্রামের তেমনই একটি জুটি ভেঙেছেন সাকিব। সর্বোচ্চ ২৫ রান করা কলিন ইনগ্রামকে তালুবন্দী করেছেন নিজের বলে। বাকি সর্বনাশ করেছেন লেগ স্পিনার হেইডেন ওয়ালশ। ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট। তিনটি নিয়েছেন হ্যারি গার্নি। তাতে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। ম্যাচসেরা হয়েছেন ওয়ালশ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম