উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিতর্কিত ঘটনায় জড়ানো নতুন কিছু নয়। এক ম্যাচে অসাধারণ পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন তো অন্য ম্যাচে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নিন্দিত হন। গত বছর লিভারপুল ও চেলসির মধ্যকার খেলার চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড় দিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ ও দুই লাখ পাউন্ড জরিমানা গুনেছিলেন তিনি। আবারও সেই কামড়কাণ্ড ঘটালেন সুয়ারেজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির গিয়র্গিও চিয়েল্লিনিকে কামড় দিয়েছেন উরুগুয়ে ও লিভারপুলের এই তারকা স্ট্রাইকার। বিষয়টি রেফারির দৃষ্টি এড়ালেও পরে চিয়েল্লিনি নিজের জার্সি সরিয়ে রেফারিকে দেখান ও সুয়ারেজের শাস্তি দাবি করেন। কিন্তু মেক্সিকান রেফারি মার্কো রড্রিগেজ তার আবেদনে সাড়া দেননি। 01-106 খেলা চলাকালীন সময়েই ফেসবুক ও টুইটারে নিন্দার ঝড় ওঠে। ধারণা করা হচ্ছে চিয়েল্লিনিকে কামড় দেওয়ার ঘটনায় বিশ্বকাপের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে যাচ্ছেন সুয়ারেজ।








