কোহলিকে পেছনে ফেললেন বাবর

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ১৪:১০আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৪:১৬

বাবর আজম পেছনে ফেললেন কোহলিকে। পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন বাবর আজম। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে পেছনে ফেললেন বিরাট কোহলিকে। ওয়ানডেতে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পূরণ করেছেন ১১টি সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচটায় ১১৫ রান করেছেন বাবর। ১১তম সেঞ্চুরিতে পৌঁছাতে তার খেলতে হয়েছে ৭১টি ইনিংস। ভারতীয় অধিনায়ক কোহলির লেগেছে ৮২টি ইনিংস। অবশ্য এই বছরে খুব বেশি ধারাবাহিক পাকিস্তানি এই ব্যাটসম্যান। গতকাল ক্যালেন্ডার বছরে পূরণ করেছেন ১ হাজার রান। ১৯ ইনিংস তার গড় ৬২.৪১! শুরুতে ব্যাট করতে নেমে বাবর আজমের ১০৫ বলে করা ১১৫ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। শ্রীলঙ্কা ৪৬.৫ ওভারে গুটিয়ে যায় ২৩৮ রানে। 

দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১টি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষে আছেন প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা। এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ৬৪টি ইনিংস। দ্বিতীয় স্থানও দখল করে আছেন আরেক প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তার লেগেছে ৬৫টি ইনিংস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম