পাকিস্তানের পেসারদের নিয়ে শোয়েবের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৭:৩০

পাকিস্তানি বোলারদের নিয়ে আক্ষেপ ঝরেছে শোয়েব আকতারের। ভারতীয় পেসাররা শোয়েব আখতারের কাছে পরামর্শ চান বিভিন্ন সময়ে। যার ফলও পেয়েছেন অনেকে। মোহাম্মদ সামি পরামর্শ চেয়ে তা কাজে লাগাতে পেরেছেন প্রোটিয়াদের বিপক্ষে। তবে পাকিস্তানি পেসাররা স্বদেশি হয়েও কোনো ধরনের পরামর্শ চান না শোয়েব আকতারের কাছে। বিষয়টি নিয়ে খুব আক্ষেপ করলেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।

শোয়েব এমন মন্তব্য তখনই করলেন যখন নাকি ভারতের পেসার মোহাম্মদ সামিকে প্রশংসায় ভাসিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেট নিয়ে ভারতের ২০৩ রানের জয়ে বড় ভূমিকা সামির। শোয়েব জানালেন, বিশ্বকাপের পর তার কাছে বোলিংয়ের বিভিন্ন পরামর্শ চেয়েছিলেন ভারতীয় পেসার, ‘বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর সামি আমাকে ফোন করেছিল। সে বলেছিল ভারতের জন্য সে কিছু করতে পারেনি। আমি তাকে বলেছিলাম হতাশ না হতে। তবে তাকে ফিটনেস ধরে রাখতে বলেছিলাম।’

সামিকে সুইংয়ের বিষয়ে বিভিন্ন প্রেরণাদায়ক কথা বলেছিলেন শোয়েব, ‘আমি বলেছিলাম যে তাকে পরিপূর্ণ পেসার হিসেবে দেখতে চাই। তার বোলিংয়ে আছে রিভার্স সুইং, উপমহাদেশে এটা খুব দুর্লভ। তাকে বলেছিলাম যে সে চাইলে রিভার্স সুইংয়ের রাজা হতে পারে।’

এরপরই পাকিস্তানি পেসারদের নিয়ে হতাশা ঝরে শোয়েব আখতারের কণ্ঠে, ‘এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট পিচেও সামি উইকেট পেয়েছে। দুঃখের বিষয় হলো, পাকিস্তানি বোলাররা এভাবে আমার কাছে কিছু জানতে চায় না। কিন্তু ভারতীয় পেসার সামি তা করে দেখালো। আমার দেশ হিসেবে তা ভাববার বিষয়।’ 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম