তিন ম্যাচ পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৪:০০আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৪

চতুর্থ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ যুব দল। টানা তিন জয়ে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করলেও হোয়াইটওয়াশের সুযোগ থেকে বঞ্চিত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ যুব দল।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালে সফরকারীরা ৮ উইকেটে দাঁড় করায় ২৯৫ রান। দুই ওপেনারে শুরুটাও ছিল দারুণ। তানজিদ হাসান ও পারভেজ ইমন ৭১ রানের জুটি উপহার দিয়েছেন। তানজিদ ফিরেছেন ৫১ রানে আর পারভেজ ৫৫ রানে।

গুরুত্বপূর্ণ এ জুটি ভাঙলে মিডল অর্ডারে তৌহিদ হৃদয় আর আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কোর বোর্ড সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের। বাকিরা খুব বড় ভূমিকা রাখতে পারেননি।

তৌহিদ ফিরে গেছেন সর্বোচ্চ ৭৩ রান করে। তবে অধিনায়ক আকবর ঝড় তুলেছিলেন শেষ দিকে। ৪৪ বলে ৮টি চার ও ২ ছক্কায় উপহার দিয়েছেন ৬৬ রানের দুর্দান্ত ইনিংস। তার বিদায়ের পর অভিষেক দাস ও তৌহিদ দ্রুত কিছু রান তুললে ৮ উইকেটে ২৯৫ রান তুলতে পারে বাংলাদেশের যুবারা। শেষ দিকে তৌহিদ ৭৩ রান করে ফিরেছেন।

বার্ট সার্টক্লিফ ওভালে আগের তিন ম্যাচের তুলনায় এই ম্যাচে ব্যাট হাতে খুব বেশি দাপুটে ছিল কিউইরা। তবে বাংলাদেশ জয়ের জন্য তাদের আটকে রাখতে পেরেছিল শেষ ওভার পর্যন্ত।

শুরুতে যুবারা ৯ রানে প্রথম উইকেট তুলে নিয়ে ভালো শুরুর আভাসও দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় উইকেটে কিউইরা প্রতিরোধ গড়লে এই জুটি গড়ে দেয় জয়ের মঞ্চ। ওপেনার ওলি হোয়াইটকে ৪৫ রানে বিদায় দিয়ে জুটি ভেঙেছেন আসাদুল্লাহ গালিব। এই জুটি ভাঙার পর সর্বোচ্চ ৭৬ রান করে ফিরে গেছেন লেল ম্যান। এরপরেও কক্ষপথে ছিল কিউইরা।   

জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন অধিনায়ক তাশকফ। তার ব্যাটে ভর করেই ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক ৬৬ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আসাদুল্লাহ গালিব। একটি করে শরিফুল ইসলাম ও অভিষেক দাস।     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম