স্টোকসের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ?

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৬:০২আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৬:৩৬

এ ছবি নিয়ে ছড়িয়েছে মুখরোচক সংবাদ। এইতো গত সপ্তাহে ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ)  ভোটে বর্ষসেরা ক্রিকেটারে ভূষিত হয়েছেন বেন স্টোকস। সেই অনুষ্ঠানে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ইংলিশ এই অলরাউন্ডারের বিরুদ্ধে! তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ক্লেয়ার। বলেছেন, এসব ‘অর্থহীন’।

মঙ্গলবার এমন অভিযোগটি সংবাদ মাধ্যমে প্রকাশ করে গুইডো ফোক্স নামের একটি ওয়েবসাইট। সেখানে বলা হয়, পিসিএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন ঘটনার জন্ম দিয়েছেন স্টোকস। তর্কের এক পর্যায়ে নাকি স্ত্রী ক্লেয়ারের গলা চেপে ধরেছিলেন তিনি!

এমন সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে বিপুল সমালোচনা। তাই নিরুপায় হয়ে সংবাদের দুই ঘণ্টা পর টুইটারে বিষয়টি পরিষ্কার দেন বেন স্টোকসের স্ত্রী ক্লেয়ার স্টোকস। বেন স্টোকসও স্ত্রীর সেই টুইটটি আবার রি-টুইট করেছিলেন।ক্লেয়ার টুইটে লিখেছেন, ‘অবিশ্বাস্য! কীসব অর্থহীন কথাবার্তা যে এসব লোকজন তৈরি করে।’ ওই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমি আর বেন ওই সময় একে অপরের মুখ আদুরে ভঙ্গিতে চেপে ধরছিলাম। আমরা নিজেদের ভালোবাসার প্রকাশটা প্রায়ই এভাবে করে থাকি। কিন্তু কিছু পাপারাজ্জি এটাকে টুইস্ট করে অদ্ভূত স্টোরি বানিয়ে দিলো।’

এমন অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনও। তিনি বলেছেন, ‘আমরা বেন আর ক্লেয়ারসহ সেখানে যারা উপস্থিত ছিল তাদের সবার সঙ্গেই কথা বলেছি। তারা সবাই বিষয়টি পরিষ্কার করেছেন। কিন্তু বিষয়টি যেভাবে এসেছে আসল ঘটনাটি তেমন ছিল না।’    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক