বাংলাদেশের ‘আতঙ্ক’ সুনীল ছেত্রী!

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ১৫:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:০৬

সুনীল ছেত্রী কাতারের কাছে হারের পর ১৫ অক্টোবর গ্রুপ ই-তে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ের এই ম্যাচে ভারতের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে নিয়ে নিজেদের দুশ্চিন্তার কথা বললেন বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তিনি বলেছেন, বাংলাদেশের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেন এই স্ট্রাইকার।

ভারতের এই স্ট্রাইকার সম্পর্কে খুব ভালো করেই জানা আছে ওয়াটকিসের। কারণ আই লিগে ভারত এফসির হয়ে ২০১৫-১৬ মৌসুমে কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ে ছেত্রীকে খুব কাছ থেকে দেখেছেন। ছেত্রী কতটা ত্রাস ছড়াতে পারেন তা ভালো করেই জানেন ওয়াটকিস। কলকাতায় ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এই কোচ বললেন, ‘সুনীল যে পরিমাণ গোল করেছে, সে অনুযায়ী সে খুবই বিপজ্জনক একজন খেলোয়াড়।’

গত মাসে ওমানের বিপক্ষে ২-১ গোলে হারের দিনে ৭২তম গোলটি করেছেন ছেত্রী। তবে কাতারের সঙ্গে ড্র করা ম্যাচটিতে খেলা হয়নি অসুস্থতার কারণে। এই স্ট্রাইকার বাংলাদেশের বিপক্ষে যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন, সে কথা অকপটে স্বীকার করলেন এই সহকারী কোচ, ‘তার যে গোল করার ক্ষমতা, সে অনুযায়ী অসাধারণ একজন খেলোয়াড় সে। তার কিন্তু তেমন দুর্বলতা নেই। তাকে থামানোটা আমাদের জন্য চ্যালেঞ্জই।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি