বিসিসিআই’র ভাবমূর্তি এখন হুমকির মুখে: সৌরভ

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১৬:২৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৬:৩৮

সোমবার বিসিসিআই হেড কোয়ার্টারের সামনে গাঙ্গুলী ও শ্রীনিবাসন জগমোহন ডালমিয়ার পর বাংলা থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। এমনই এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন নাকি চরম ভাবমূর্তি সঙ্কটে আছে বিসিসিআই। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিলেও কিছু করতে পারার ভালো সুযোগ দেখছেন পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসোসিয়েশনের বর্তমান প্রধান।

আনুষ্ঠানিক ঘোষণা এখনও না আসায় মজা করেই শুরুতে বলেন, ‘আপনাদের অপেক্ষায় থাকতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।’ তার পরেই বলেন, ‘অবশ্যই, অসাধারণ অনুভূতি কাজ করছে। কারণ আমি আমার দেশের হয়ে নেতৃত্ব দিয়েছি, খেলেছি।’

দুর্নীতির কারণে এতদিন বোর্ড চলেছে অস্থায়ী প্রশাসক দিয়ে। বোর্ডের সঙ্কটকালীন পরিস্থিতিতে দায়িত্ব নিতে পেরে চিন্তিত নন গাঙ্গুলী। বরং ভালো কিছু করার সুযোগ হিসেবে দেখছেন, ‘এমন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি যখন নাকি বিসিসিআই খুব ভালো অবস্থায় নেই। এর ভাবমূর্তি সম্প্রতি কিছুটা হুমকির মুখে। আমার মনে হয় ভালো কিছু করতে পারার এটাই সুবর্ণ সুযোগ।’

সভাপতি হিসেবে অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না গাঙ্গুলী। থাকতে পারবেন মাত্র ১০ মাস। তবে প্রথম কাজ হিসেবে নজর দেবেন প্রথম শ্রেণির ক্রিকেটে, ‘আমি শুরুতে সবার সঙ্গে কথা বলবো, তবে আমি প্রথম শ্রেণির ক্রিকেটারদের দেখভালে যা যা করার দরকার করবো। তিন বছর ধরে প্রশাসকদের এই অনুরোধটাই জানিয়েছিলাম। তারা সেটা শোনেনি। তাই প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক বিষয়টা আমি দেখার চেষ্টা করবো।’

/ এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম