ভুটানেও বাংলাদেশ-ভারত ফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১১:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৬

সাফে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ভারতে ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। আবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপেও প্রতিপক্ষ দুই দেশ। টানা তৃতীয় বারের মতো ফাইনাল খেলছে দুটি দল।

২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরের বছর আবার ভারতের কাছে হেরে ট্রফি হারাতে হয়েছে বাংলাদেশকে। আবারও দুই দল ট্রফি জেতার লড়াইয়ে মুখোমুখি। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হবে এই ফাইনাল।

ফাইনালের আগে লিগ পর্বেও দেখা হয়েছিল দুইদলের। সেই দেখায় অবশ্য কোনও দল জেতেনি। ড্র হয়েছিল ১-১ গোলে। ভারত প্রথম গোল করলেও পরের মিনিটে বাংলাদেশ ম্যাচে সমতা নিয়ে আসে। ফাইনালে অবশ্য ড্র নয়, ভিন্ন ফল উপহার দিতে চাইছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমাদের দলে বেশিরভাগই অনভিজ্ঞ খেলোয়াড়। যারা এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে। তাদের নিয়ে শুরু থেকে আমাদের প্রত্যাশা ছিল ভালো খেলা। আমাদের মেয়েরা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। এখন ফাইনালে দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই।’

প্রতিযোগিতায় শুরুতে ভুটানকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। আর ফাইনালের ‘ড্রেস রিহার্সেলে’ ভারতের সঙ্গে ড্র হয় ম্যাচটি। যদিও সেই ম্যাচে নিয়মিত একাদশের ৬ জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। সাইড বেঞ্চের অন্য খেলোয়াড়দের পরখ করে দেখার জন্যই কোচ নতুনদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন।

নতুনরা তার দৃষ্টিতে ভালো খেলেছে। ফাইনালে অবশ্য সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবেন কোচ, ‘লিগের ম্যাচে ভারতের বিপক্ষে বড় পরীক্ষা ছিল। নতুন খেলোয়াড়দের নিয়ে একাদশ গড়া হয়েছিল। তারা খারাপ খেলেনি। তবে ফাইনালে ভালো পারফর্ম করা খেলোয়াড়রাই মাঠে নামবে।’

বর্তমানে খেলোয়াড়দের মনোবলও বেশ তুঙ্গে। কোচের কথাতে তা পরিষ্কার, ‘আমাদের খেলোয়াড়রা উজ্জীবিত আছে। তাদের মনোবলে কোনো ঘাটতি নেই। আশা করছি উপভোগ্য ম্যাচ উপহার দেবে আমাদের মেয়েরা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম