ভারতের আপত্তির পরেও আইসিসির নতুন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ১৫:১২আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:৩৮

ভারতের আপত্তির পরেও আইসিসির নতুন টুর্নামেন্ট ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর আপত্তির পরেও নতুন চক্রে আরও একটি টুর্নামেন্ট চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি।

সোমবার আইসিসি বোর্ড সভায় হয়েছে এই সিদ্ধান্ত। নতুন চক্র শুরু হবে ২০২৩ বিশ্বকাপের পর থেকে। আট বছরের এই চক্রের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। নতুন এই পরিকল্পনার ফলে প্রতি বছরেই ছেলে ও মেয়েদের আইসিসির একটি করে টুর্নামেন্ট থাকবে এই সময়ে। এই চক্রে মোট টুর্নামেন্ট থাকছে দুটি বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ নতুন দুটি বাড়তি ইভেন্ট। জানা গেছে এই টুর্নামেন্ট হবে ৫০ ওভারের ফরম্যাটে। নতুন এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়নস ট্রফির আদলে হলেও তা অনুষ্ঠিত হবে ছোট করে। র‌্যাংকিংয়ের ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এই টুর্নামেন্ট পরিকল্পনার বিপক্ষেই আপত্তি জানিয়েছিল বিসিসিআই। তাদের আশঙ্কা নতুন এই টুর্নামেন্ট প্রভাব ফেলবে দ্বিপক্ষীয় ক্যালেন্ডারের সূচিতে। লিখিতভাবে এ নিয়ে নিজেদের আশঙ্কার কথা আইসিসিতে জানিয়েছেন বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি। বিসিসিআইর সভাপতি হতে যাওয়া সৌরভ গাঙ্গুলীও এ নিয়ে কথা বলেছেন গতকাল। বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তার প্রাপ্য পাচ্ছে কিনা সে বিষয়টি দেখভাল করবেন তিনি।   

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান