ভারতীয় লিগে খেলতে জামাল ভূঁইয়াকে প্রস্তাব

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৯, ১২:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৪:০৭

ভারত থেকে খেলার প্রস্তাব পাচ্ছেন জামাল ভূঁইয়া। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল হজম করায় জয় হাতছাড়া হয়েছে তাদের। এই ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়া থেকে শুরু করে ইয়াসিন-ইব্রাহিমদের পারফরম্যান্স ছিল দেখার মতো। এর পর থেকে বাংলাদেশের ফুটবলারদের নিয়ে ভীষণ আগ্রহ দেখা যাচ্ছে ভারতের ক্লাবগুলোর।

এদের মধ্যে জামাল ভূঁইয়া তো সরাসরিই প্রস্তাব পেয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার সুনাম আছে। কলকাতার মাঠে যেভাবে সুনীলদের বিপক্ষে লড়ে গেছেন, তা ছিল প্রশংসনীয়। ভারতের অন্যতম সেরা আকর্ষণ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। সেই লিগের একাধিক ক্লাব এখন জামালকে পেতে চাইছে। ইতোমধ্যে জামালের সঙ্গে যোগাযোগও করেছে। সবকিছু ঠিক থাকলে জামালও সেখানে খেলতে আগ্রহী। তবে জামাল বাৎসরিক ৬৬ লাখ টাকা পারিশ্রমিকে সাইফ স্পোর্টিংয়ে বর্তমানে চুক্তিবদ্ধ। তা পাচ্ছেন মাসিক বেতন হিসেবে।

এমন পরিস্থিতিতে আইএসএল খেলা প্রসঙ্গে জামাল ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আইএসএলে খেলবো কিনা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আমি কোন ক্লাবে আছি সেই খবরও ভারতের এজেন্ট জানতে চেয়েছে। আমি সেখানে খেলতে আগ্রহী। কিন্তু আগে চুক্তির সব দিক দেখতে হবে। তারপর সিদ্ধান্ত নেবো।’

ইন্ডিয়ান সুপার লিগে চাকচিক্য কম নয়। ভালোমানের বিদেশি কোচ ও খেলোয়াড়রা সেখানে খেলে থাকে। এছাড়া আছে আকর্ষণীয় পারিশ্রমিক। জামাল বাস্তব অবস্থা বুঝেই বললেন, ‘আমি এখন সাইফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আইএসএল খেলতে হলে বুঝেশুনে খেলতে হবে। তবে ফুটবলে সবকিছুই সম্ভব।’

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম