বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে: বিসিবি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ১৫:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৬:১০

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘটের বিষয়টিকে চক্রান্ত মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বিসিবিতে ডাকা জরুরি সভা শেষে এ মন্তব্য করেন বিসিবি প্রধান।

সংবাদ সম্মেলনে শুরু থেকে ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয়টিকে পূর্বপরিকল্পিত দাবি করেন পাপন। ক্রিকেটারদের ধর্মঘট ডাকার বিষয়টিতে বিস্মিত হয়েছেন বলে জানালেন তিনি, ‘শকিং, আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু হতে পারে।’

যেকোনও সমস্যা নিয়ে ক্রিকেটাররা সাধারণত বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু আকস্মিকভাবে এমন ধর্মঘট ডাকার বিষয়টিতে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রধান, ‘খেলোয়াড়রা আমাদের না জানিয়ে বিষয়গুলো সাংবাদিকদের জানিয়েছে, এতে আমি বিস্মিত। সব মিলিয়ে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘ওদের যদি কিছু বলার থাকে, তাহলে তো বলার কথাই আমাকে। ওদের বেতন বাড়িয়েছি। বিশ্বকাপের পর ২৪ কোটি টাকা বোনাস দিয়েছি। টাকার জন্য তারা খেলা বন্ধ করে দেবে? ওদের সুবিধা বাড়ানো ছাড়া তো কিছু করিনি। কিন্তু টকশো মিডিয়ার খবরে মনে হয়েছে ওদের আমরা শেষ করে ফেলেছি। এতো সম্পর্ক থাকার পরেও আমাদের কিছু বললো না কেন। এটা পূর্বপরিকল্পিত।’

আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম